1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

মাজেদুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে মনোনয়ন পত্র জমা দেন মির্জা ফখরুল।
মনোনয়ন পত্র জমা দিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পরে আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচন বিএনপির পক্ষ থেকে  আমাকে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, এজন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তারা আবারও আমাকে এ আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, পরম করুনাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই – এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি নির্বাচিত হতে পারি তবে নিশ্চয়ই এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা; আমাদের আর্থ সামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিল কর্মকান্ডকে বৃদ্ধি করা। এছাড়াও মানুষের কর্মসংস্থানকে সৃষ্টি করা এই বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্ব আরোপ করবো। এর পাশাপাশি কৃষকদের যেসব সমস্যা সেগুলো সমাধানের চেষ্টা করবো।
মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার জনগণের কাছে আমার আবেদন ও অনুরোধ থাকবে – আপনারা দয়াকরে এই অঞ্চলে পূর্বে আমাকে যেভাবে সমর্থণ দিয়েছেন এখনো সেইভাবে সমর্থণ দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে বিভিন্ন দলের পক্ষ থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তন্মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন,ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১জন মনোনয়ন পত্র গ্রহন করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com