1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাবিতে তারেক রহমানের সহপাঠী ছিলেন শিরিন শারমিন ও রিজওয়ানা হাসান: আসিফ নজরুল মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন জামায়াত সেক্রেটারি আরজেএফ এ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৫ সাংবাদিক প্রেসক্লাব শালিখার সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এবং ওসির সৌজন্য সাক্ষাৎ। বকশীগঞ্জে স্কুল এন্ড কলেজে নিয়মবহির্ভূত ছুটির অভিযোগ, সরেজমিনে মিললো বন্ধ প্রতিষ্ঠান নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​মে মানেই কি তবে আতঙ্ক? কয়রার উপকূলে নির্ঘুম রাতের হাতছানি ও আগাম প্রস্তুতির লড়াই এক শিক্ষকে কয়েক বছর ধরে চলছে বিদ্যালয়, হুমকিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা কুড়িগ্রাম পিটিআইয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় চলছে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ হামে প্রতিটি ছোট্ট সোনামণির মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতে হবে: ব্যারিস্টার ফুয়াদ

দুমকি উপজেলার পায়রা নদীতে মা ইলিশ শিকারের মহোৎসব

মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে
প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে প্রশাসনিক অভিযানের মধ্যেও পটুয়াখালীর দুমকিতে চলছে ইলিশ শিকারের মহোৎসব। জনবল স্বল্পতা আর যানবাহন সংকটে দায়সারা অভিযান এড়িয়ে পায়রা, পাংগাসিয়া, আলগী, লেবুখালী, আংগারিয়া, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীতে দিনে-রাতে সমান তালে চলছে ইলিশ শিকার।উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়হীনতায় স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায়  জেলেরা দেদারছে শিকার করছে মা ইলিশ। দুর্বল ডিজেল ইঞ্জিনের ট্রলারে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান ফাঁকি দিয়ে অত্যন্ত দ্রুততার সাথে কৌশলী জেলেরা ইলিশ শিকারের উৎসবে মেতে উঠেছে।সরেজমিনে ঘুরে দেখা যায়  দুমকি উপজেলার  পাঙ্গাসিয়া ইউনিয়নের আলগী এলাকায় বেলা সাড়ে ১১ টায় গিয়ে দেখা যায়, লেবুখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্টের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া পায়রা নদীতে শত শত জেলে জাল  ফেলে কিছুক্ষণ পর মাছ নিয়ে ফিরে আসছে এবং প্রকাশ্যে তা বিক্রি করছে। ১ কেজি ওজনের একটি ইলিশের দাম ১২শত টাকা জাটকা ইলিশ ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।  নাম প্রকাশ না করার শর্তে একজন জেলে বলেন,  এলাকার প্রভাবশালীরা রাস্তায় টহল দিচ্ছে এবং তারা মৎস্য অফিসের লোকদের সাথে যোগাযোগ রাখছে যে তারা কোন এলাকায় টহলে আছে। অবরোধের ৭-৮ দিন পরেই পায়রা, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীর তীরবর্তী জেলেরা বেপরোয়া হয়ে উঠেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চললেও তাদের ঠেকাতে পারছে না প্রশাসন।উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জনবল বাজেট স্বল্পতা ও দ্রুতযান সংকটের সত্যতা স্বীকার করে বলেন, আমরা আমাদের সীমিত শক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com