1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

দুর্গাপুরে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের প্রাণ নাশের হুমকী ও মারধরের অভিযোগ

আনিসুল হক সুমন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৭, নেত্রকোনা- ০১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের প্রকাশ্যে মেরে ফেলার হুমকী, প্রচারে বাঁধা ও মারধরের অভিযোগ ওঠেছে নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে। শুক্রবার রাতে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন এ আসনের  স্বতন্ত্রপ্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

লিখিত অভিযোগে তিনি বলেন, এ আসন থেকে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার বার বার এমপি নির্বাচিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আমি অংশগ্রহণ করছি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে, এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিক নিয়ে নির্বাচন করছি। আমি প্রতিক পাওয়ার পর থেকে নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহীর নির্দেশে আমার কর্মীদের প্রকাশ্যে মারধর, প্রচারে বাঁধা, মানহানীকর বক্তব্য সহ প্রাণনাশের হুমকী দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। শুধু তাই নয়, দুর্গাপুর থানার সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম সহ অন্যান্য পুলিশ দিয়ে সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে দেখা গেছে। আমাকে অহেতুক হয়রানী করার জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গনি তালুকদারের স্বাক্ষর জালিয়াতি করে আমার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে। এছাড়া পোগলা বাজার, কৈলাটি, লেঙ্গুরা ও নাজিরপুর বাজারে স্বতন্ত্রপ্রার্থীর মাইকিং বন্ধ করে দেয় যুবলীগ নেতা ফারুক ও খাইরুল। স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী অফিস স্থাপন করতে গেলে যুবলীগ নেতা বাচ্চু মিয়া ও মোজাম্মেল এর নেতৃত্বে ৪/৫ জনসংঘবদ্ধ দল অফিসে এসে আমার কর্মীদের মারধর ও অফিস থেকে বের করে দেয়।

আমার কর্মী আনোয়ার ভূঁইয়া (২২), রাজু মিয়া (৪৫), মামুন ভূঁইয়া (২৮), আঃ গণি ভূঁইয়া (৫৫), মো. জুলহাস (৩৫), কামরুজ্জামান (৩৬) সহ অন্তত ১১জনকে গুরুতর আহত করেছে, যারা এখনো নিজ বাড়ী ও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও উপজেলায় নির্বাচনী কাজে নিয়োজিত উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ভিডিও ফুটেজসহ লিখিত অভিযোগ দিয়েছি এবং সুষ্ঠ নির্বাচনের দাবী জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান নাজমুল হাসান নীরা, ইউপি চেয়ারম্যান ইউসুফ তালুকদার সাগর, সাবেক পৌর কাউন্সিলর দুলাল মিয়া, ব্যবসায়ী সাহান মিয়া, ওয়ার্ড আ‘লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মোঃ ইমরান, মোবেন ইবনে সাঈদ স্ট্যালিন, কুতুব আলী, আবু রায়হান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com