1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা

লক্ষ্মণ রায়,পঞ্চগড় :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) ভোর থেকেই দেবীগঞ্জের ‘মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশন’-এ মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে লাইনে থাকা অধিকাংশ চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র-ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স-ছিল না। এতে বৈধ কাগজপত্রধারী চালকেরা তেল নিতে বাঁধার মুখে পড়েন এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও সবুজ কুমার বসাক। তিনি কাগজপত্রবিহীন চালকদের লাইন ত্যাগ করার নির্দেশ দেন এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুইজন মোটরসাইকেল চালককে ৫০০ টাকা করে জরিমানা করেন।
এ সময় লাইনে থাকা ৩০ থেকে ৪০ জন মোটরসাইকেল  চালক হট্টগোল শুরু করেন। একপর্যায়ে শতাধিক লোকের একটি দল মিছিল নিয়ে ফিলিং স্টেশনে এসে ইউএনও ও তার সঙ্গে থাকা কর্মকর্তাদের ওপর হামলা চালায়। হামলার সময় ইউএনওর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর করা হয় এবং তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আহত ওই আনসার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি আরও অবনতি হলে স্থানীয়দের সহায়তায় পাশের একটি বাড়িতে আশ্রয় নেন ইউএনও। পরে দেবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় শনিবার রাতেই দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে দায়ের করা মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান,” মামলা রুজুর পরপরই পুলিশ অভিযান শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারে সম্ভাব্য সব স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে”।
ইউএনও সবুজ কুমার বসাক জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দায়িত্ব পালনকালে এই হামলার ঘটনা ঘটে। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান”।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com