1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

দোহারে আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২১ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়ার অরঙ্গবাদের নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. বিল্লাল হোসেনের সভাপতিত্বে যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, আমাদের দোহার-নবাবগঞ্জের সাংসদ সালমান এফ রহমান আবারও নৌকার নমিনেশন পাবে। তিনি কথা দিয়েছিলেন নয়াবাড়ি ইউনিয়নকে পদ্মার ভাঙন থেকে রক্ষা করবেন। ২৬৮ কোটি টাকা ব্যয়ে নয়াবাড়ি ইউনিয়ন কে পদ্মার ভাঙন থেকে রক্ষা করতে বাঁধ নির্মাণ করে দিয়েছেন। তিনি তার কথা রেখেছেন। নয়াবাড়ি ইউনিয়ন বাসীর কাছে আমার অনুরোধ আপনারা সালমান এফ রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও সংসদে পাঠাবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসাবেন।

নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বজলুর রহমান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলী আহসান খোকন শিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক বিশিষ্ট গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হক বেপারী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মোল্লা মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনির মোল্লাসহ অসংখ্য নেতাকর্মী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com