1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

দোহারে পঁচা-বাসি দুর্গন্ধযুক্ত খাবার বিক্রি করছে চিলি চাইনিজ

নিজস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯১ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলার প্রধান ফটকের সামনে চিলি চাইনিজ রেস্টুরেন্টে পঁচাবাসি ও দূর্গন্ধযুক্ত খাবার বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে চিলি চাইনিজে খাবার খেতে ৮ নারী পুরুষ এ অভিযোগ করেন।

ঐ চাইনিজে খেতে আসা মশিউর রহমান (উদ্যম) দলিল লেখক বলেন, আমি ও আমার তিনজন নারীসহ ৭জন ক্লাইন্ট নিয়ে উপজেলা গেটের সামনের চিলি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেতে যাই। আমরা নান রুটি ও পোড়া মুরগী অর্ডার করি। কিছুক্ষন অপেক্ষা করার পরে ওয়েটার আমাদের জন্য অর্ডারকৃত খাবার নিয়ে আসে। আমরা যখন পোড়া মুরগী খেতে যাই তখন দেখি পঁচা দূর্গন্ধ বের হচ্ছে। তখন আমরা না খেয়ে ওয়েটারকে বিষয়টি জানাই। তখন ওয়েটার আমাদের খাবার পরিবর্তন না করে আমাদের সাথে অশালীন আচরণ করে। এতে আমাদের সাথে তর্কবিতর্কের সৃষ্টি হলে উপস্থিত জনতাসহ সাংবাদিকরা এগিয়ে আসে। সকলে দেখতে পায় পোড়া মুরগী পঁচা বাসি ও দূর্গন্ধযুক্ত।

চিলি চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার এরশাদ অভিযোগ শিকার করে বলেন, মানুষ মাত্র ভুল হয়। আমাদেরও ভুল হয়েছে। চাইনিজের বিএসটিআই এর অনুমোদন, ট্রেড লাইসেন্স, ফায়ার সার্টিফিকেট পরিবেশ ছাড়পত্রসহ সকল কাগজ কাগজ আছে বলে জানান ম্যানেজার। দেখাতে বললে দেখাতে পারেনি।

এবিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান বলেন, আমি সদ্য দোহারে যোগদান করেছি। পরবর্তীতে আমাদের নিয়মিত বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিতে মোবাইলকোট পরিচালনা কালে বিষয়টি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com