1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

দোহারে মা ইলিশ সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪০৩ বার পড়া হয়েছে

‘মা ইলিশ রক্ষা করি, ইলিশ সমৃদ্ধ দেশ গড়ি’ – এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান জনসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে জেলেদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। চলতি বছর আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদীতে মা ইলিশসহ সব ধরণের মৎস্য ধরা বন্ধ থাকবে। ইতোমধ্যে উপজেলার ৮০০ জেলে পরিবারের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত চাউল বিতরণ শুরু হয়েছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম বিশ্বাস বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে জেলেদের নৌকা ও ট্রলার ঘাটে আটকে রাখতে হবে। যাতে তারা নদীতে ইলিশ মাছ ধরতে না নামতে পারে। প্রয়োজনে ঘাটগুলোতে পাহারার ব্যবস্থা করতে হবে। এই সময়ে সকল বরফ কল গুলো ও বন্ধ রাখতে হবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করা গেলে এর সুফল আমাদের জেলেরাই ভোগ করবে।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন- ঢাকা অঞ্চলের নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মির্জা তারেক বেগ, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা এবিএম মোস্তফা কামাল, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহুরুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাশার মুন্সি প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com