1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক

দৌলতখানে মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার লিটার চোরাই পেট্রোল জব্দ

​মোঃ মাকছুদুররহমান পাটোয়ারি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

​ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীকে রুট হিসেবে ব্যবহার করে গড়ে ওঠা অবৈধ জ্বালানি তেল পাচারচক্রের বড় একটি চালান আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২০ এপ্রিল) দিবাগত গভীর রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (NSI) গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে প্রায় ৪ হাজার লিটার অবৈধ পেট্রোল জব্দ করা হয়েছে।
​কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল জানায়, সোমবার রাতে গোয়েন্দা সূত্রে খবর আসে যে একটি চক্র বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে মেঘনা নদী দিয়ে দৌলতখানের দিকে আসছে। তথ্যের সত্যতা যাচাই করে কোস্ট গার্ডের একটি চৌকস দল উপজেলার মাছঘাট সংলগ্ন পাতার খাল এলাকায় ওত পেতে থাকে।
​গভীর রাতে সন্দেহভাজন একটি নৌযান ওই এলাকা অতিক্রম করার সময় কোস্ট গার্ড সেটিকে থামানোর সংকেত দেয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে নৌযানটি থেকে ২২টি ড্রামে ভর্তি অবস্থায় মোট ৪ হাজার লিটার পেট্রোল উদ্ধার করা হয়। তবে অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​জব্দকৃত পেট্রোলের বিষয়ে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে ঘটনাস্থলে উপস্থিত হন দৌলতখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন। তিনি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জব্দকৃত জ্বালানি তেল রাষ্ট্রীয় হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন সাংবাদিকদের বলেন আমরা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৪ হাজার লিটার পেট্রোল জব্দ করেছি। জব্দকৃত এই তেল নিয়ম অনুযায়ী নিলামে বা সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির সম্পূর্ণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার প্রক্রিয়া চলছে। অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
​মেঘনা নদী বেষ্টিত ভোলার দৌলতখান অঞ্চলটি দীর্ঘ সময় ধরে জ্বালানি তেল ও ইলিশ মাছ পাচারের একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় বাসিন্দাদের মতে, একটি প্রভাবশালী সিন্ডিকেট নদীপথে কম দামে অবৈধ জ্বালানি সংগ্রহ করে লোকালয়ে বেশি দামে বিক্রি করে আসছিল। কোস্ট গার্ডের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে।
​কোস্ট গার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধ, মাদক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com