1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

দৌলতপুরে তারাগুনিয়া আধুনিক চক্ষু হাসপাতাল উদ্বোধন করলেন সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা

কাজী মিজানুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়া আধুনিক চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়। আজ শুক্রবার সকাল ১০ টার সময় তারাগুনিয়া বাজারে তারাগুনিয়া আধুনিক হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠানে
কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

হাসপাতালের প্রবেশ মুখে ফিতা কেটে উদ্বোধনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া আমন্ত্রিত অতিথি বর্গসহ আগন্তুকগণ বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের নিকট থেকে চিকিৎসা সেবা গ্রহণের মাধ্যমে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত চক্ষু হাসপাতালের পক্ষ থেকে খন্দকার সুজন উক্ত অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। হাসপাতালটি পরিচালনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। আশা করা হচ্ছে উক্ত চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ দৌলতপুরের চক্ষু রোগীদের চাহিদা পূরণে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com