ধামইরহাটে শিক্ষক,   শিক্ষার্থীর মাঝে  ১৮৭৫টি গাছের চারা বিতরণ

 
নওগাঁর ধামইরহাটে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ ইসিসিসিপি-ড্রট প্রকল্পের অধিনে ৩৭৫ শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী পেল এক হাজার ৮৭৫টি ফলজ,বনজ ও ঔষধ জাতের গাছের চারা। 
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জাকস ফাউন্ডেশন, সবুজনগর জয়পুরহাটের বাস্তবায়নে এবং পিকেএসএফ এর সহযোগিতায়, গ্রিন ক্লাইমেট ফান্ড এর অর্থায়নে উপজেলার আলমপুর ইউনিয়নের রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয় মাঠে এসব গাছের চারা বিতরণ করা হয়। প্রকৃতি থেকে অনুপ্রাণিত,জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এসব বৃক্ষ বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইসরাফিল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন জাকস ফাউনেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম ও ফোকাস) মো.ওবায়দুল ইসলাম, সহকারি পরিচালক মো. সামসুল আলম, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌফিকুল ইসলাম উজ্জ্বল, রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আরা জলি প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক ৩৭৫ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীর মাঝে প্রত্যেক কে একটি করে আমড়া, জলপাই, কাঁঠাল, নিম ও কৃঞ্চচুড়া গাছের চারা বিতরণ করা হয়।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

‘কেবল মুখস্থ বিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষা নয়, দেশ রক্ষায় ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয় প্রয়োজন’

  বিভিন্ন মাদ্রাসায় শিশু ধর্ষণ, বলাৎকার, শারীরিক নির্যাতন এবং হত্যাকাণ্ড

সাঈদী রাজাকার ছিলেন না, দাবি মানিক পশারীর ভাইয়ের বোনের ভাষায় ‘সাঈদী আল্লাহর ওলি’, আরেক বোনের দাবি, ‘আমরা সবাই আওয়ামী লীগ’

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী প্রয়াত

Scroll to Top