1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

নওগাঁর মান্দা উপজেলায় ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী গ্রেফতার

মোঃ সোহানুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ মে ২০২৬) দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে মান্দা থানার অধীনস্থ ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের হুলিবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই সুজন খান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালান। এ সময় হুলিবাড়ী গ্রামের বাসিন্দা মোছা: আখি বেগম (৩০), স্বামী মোঃ আনারুল ইসলাম। সং- হুলিবাড়ি, থানা- মান্দা, জেলা – নওগাঁ: কে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ৬০ (ষাট) পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

স্থানীয়রা জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশি তৎপরতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মাদক সংশ্লিষ্ট অপরাধ অনেকাংশে কমে আসবে।

এ বিষয়ে মান্দা থানা পুলিশের পক্ষে এসআই সুজন খাঁন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রমও অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন। তাই যে কোনো সন্দেহজনক তথ্য পুলিশকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, টাপেন্টাডল একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ হলেও অবৈধভাবে এর অপব্যবহার মাদক হিসেবে ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com