1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

নওগাঁয় মাঠে মাঠে চলছে বোরো ধান রোপণের উৎসব

এনামুল হক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে
নওগাঁ জেলায় চলতি বোরো মওসুম ধান চাষের লক্ষ্য ৯ হাজার ৫শ ৮০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করা হয়েছে। জেলায় চলতি মওসুম মোট ১ লক্ষ ৯১ হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে উল্লিখিত পরিমাণ জমিতে কৃষকরা তাদের বীজতলা প্রস্তুত করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, দেশের সর্বোচ্চ বোরো ধান উৎপাদনকারী জেলা নওগাঁয় এখন মাঠে মাঠে চলছে বোরো ধান রোপণের প্রস্তুতি। জমিতে হাল চাষ, পানি সেচ, বীজতলা থেকে বীজ উঠিয়ে সেগুলো আবার প্রস্তুতকৃত জমিতে রোপণের কাজ চলছে। যেন জেলা জুড়ে বোরো ধান রোপণের উৎসবে পরিণত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র প্রাপ্ত তথ্য মোতাবেক জেলার ১১টি উপজেলায় বীজতলা তৈরির উপজেলা ভিত্তিক জমির পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৯৩০ হেক্টর, রানীনগর উপজেলায় ৯৬০ হেক্টর, আত্রাই উপজেলায় ৯৪৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ৫৮৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৪১৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৯৮০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৯৪০ হেক্টর, সাপাহার উপজেলায় ২৯৫ হেক্টর, পোরশা উপজেলায় ৪১০ হেক্টর, মান্দা উপজেলায় ৯৯০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ১৩০ হেক্টর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র আরও জানিয়েছে ‘২৭ ডিসেম্বর’২০২৩ পর্যন্ত এ জেলায় ধার্যকৃত লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ জমিতে বোরো ধানের চারা রোপণ করা সম্পন্ন হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com