1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

নওগাঁ সদর উপজেলার সুলতানপুরে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

মোঃ জাকির হোসেন রাজু
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুলতানপুর জেলে পাড়ায় গত কয়েকদিন ধরে চলমান মারামারি ও সহিংসতা প্রতিরোধে পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে ১৯ এপ্রিল রাত থেকে শুরু করে আজ দিনব্যাপী অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ সোহাগ হোসেন (৩০), পিতা: মৃত আদম আলী বাবু
২) মোঃ শাহীন আলম (২৭), পিতা: মোঃ জুয়েল হোসেন
৩) মোঃ ওসমান গনি ওরফে রনি (২৭), পিতা: মোঃ মোখলেছুর রহমান
তারা সকলেই সুলতানপুর জেলে পাড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের কাছ থেকে সহিংস কর্মকাণ্ডে ব্যবহৃত বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—রাম দা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোড়া, লোহার পাইপ ও রড।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা গত কয়েকদিন ধরে এসব দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলার যেকোনো স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান চলমান থাকবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com