1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

নওগাঁ সদর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর মনোনয়নপত্র দাখিল

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নওগাঁ সদর–৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ধলু মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) বিকেল ৪টার দিকে নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নু, জেলা সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), নূরে-ই আলম মিঠু (গোল্ডেন), উপজেলা বিএনপির সভাপতি মাকসুদুর রহমান রাজা, উপজেলা সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, এপিপি সাব্বির আহমেদ, ডা. ইস্কেন্দারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জাহিদুল ইসলাম ধলু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি বলেন, “মানুষের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই আমি রাজনীতিতে এসেছি। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।” মনোনয়নপত্র দাখিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com