1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোওয়ার জাহান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শামছুল আলম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহেশ চন্দ্র দেবনাথ। এছাড়া অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সানজিদা আকতার।
বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ফলাফল প্রধান অতিথির হাতে তুলে দেন। এরপর প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
ওই সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com