1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

নবাবগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে পালিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৪৩৪ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের ওপেন হাউজ ডে পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙ্গাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে পালিত হয়।

ভাঙ্গাভিটা নবাবগঞ্জ উপজেলার প্রকৃতি কন্যা। কবির ভাষায় বলতে গেলে- ‘মাটির উপরে জলে বসতি জলের উপরে ঢেউ, তরঙ্গেও সাথে পবনের পিরিতি নগরের জানে না কেউ।’ চারিদিকে জলরাশি এর মাঝে অনিন্দ্য সুন্দর ও উর্বর ভূমি। বাঙ্গি চাষে দেশ জোড়া খ্যাতি আছে। এখানকার মানুষজনও খুব আন্তরিক ও সহজ সরল।

নবাবগঞ্জের দুর্গম ও প্রান্তিক এই গ্রামে মাদক, জুয়া, বাল্য-বিবাহসহ সকল প্রকার অপরাধ দমনে আয়োজন করা হয় ওপেন হাউজ ডে। পুলিশের সেবা ও পুলিশের নিকট প্রত্যাশা নিয়ে মন খুলে মতামত দেন স্থানীয় জনগণ, সুশীল সমাজ ও জন-প্রতিনিধিগণ।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা দোহার সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম, কৈলাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির আহমেদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com