1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

নবাবগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তাবায়নে মতবিনিময় সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৮ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তাবায়নে মতবিনিময় সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাসনাবাদ সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে ক্লাস্টার ভিত্তিক এ সভা অনুষ্ঠিত হয়।


এর আগে একই স্থানে সকল শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ও ঝরে পড়া রোধকল্পে শিক্ষক ও কর্মকর্তা এবং শিশুর মায়েদেরকে নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দুরা ইউনয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান শামিম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম তাজুল, সাংগঠনিক সম্পদক সুকুমার হালদার, সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল এবং উপজেলার সরকারি ১৩০ টি প্রাথমিক স্কুলের শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com