1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী রাজারহাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন

নরসিংদীর চার ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় নরসিংদীতে চার ইটভাটাকে ভ্রামমাণ আদালতে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার(৩০ জানুয়ারী) বিকালে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এণ্ড ইনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার নরসিংদী জেলার মনোহরদী ও বেলাব উপজেলার চারটি ইটভাটাতে অভিযান চালিয়ে এ জরিমানা প্রদান করেন।

একই সাথে তিনি ইটভাটাগুলোর স্থাপনা ভ্যাকু দিয়ে গুঁড়িয়ে দিয়ে ভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন।জরিমানা করা ইটভাটাগুলো হলো মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের চণ্ডিতলা গ্রামের বিআরবি ব্রিকস,একই এলাকার মেসার্স শামীম কনস্ট্রাকশন,বেলাব উপজেলার সল্লাবাইদ এলাকার পিএসবি ব্রিকস এবং একই এলাকার ন্যাশনাল ব্রিকস।পরিবেশ দূষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় প্রত্যেকটি ইটভাটাকে ৩ লাখ করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়।নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ নাজমুল হুদা জানান,পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে নরসিংদী জেলার দুই উপজেলায় দিনভর এ অভিযান পরিচালনা করা হয়েছে।জেলার অন্যান্য অবৈধ ইটভাটাগুলোতেও জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হবে।এ অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়,সহকর্মী পরিচালক মোঃমুনসুর মোল্লা,পরিদর্শক সমর কৃষ্ণ দাসসহ র‍্যাব,পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com