পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট
এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা
ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে এক শিশু নিহত ও তার
মা নিখোঁজ রয়েছেন।নিহত শিশু অর্পিতা বেপারী (০৮) এবং তার নিখোঁজ মা রিনা বেপারী (৩৫) নেছারাবাদ
উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের সংকর বেপারীর পরিবার। সংকর বেপারী পরিবার
নিয়ে দুর্গাপূজার ছুটিতে গ্রামে এসে শ্রীরামকাঠী এলাকা থেকে পূজা দেখে ট্রলারযোগে বাড়ি
ফিরছিলেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাজিরপুর প্রান্ত থেকে ৫০ জনেরও বেশি যাত্রী এবং ৬টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি
ভরতকাঠী ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ধারণক্ষমতার অতিরিক্ত বোঝা ওঠানোর কারণে ট্রলারটি
ভারসাম্য হারিয়ে ঘাট ছাড়ার পরপরই নদীগর্ভে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে ও
স্থানীয়দের সহায়তায় কূলে উঠতে পারলেও রিনা বেপারী ও তার সন্তান নিখোঁজ হন।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরবর্তীতে পিরোজপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দফা অভিযান চালিয়ে নদী থেকে শিশু
অর্পিতা বেপারীর মৃতদেহ উদ্ধার করে।দুর্ঘটনাকবলিত এলাকা এবং উদ্ধার অভিযান তদারকি করতে নাজিরপুর উপজেলা নির্বাহী
কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) মো.
আহসান হাবিব এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন
করেন। এছাড়া পিরোজপুর জেলা ফায়ার ও সিভিল ডিফেন্সের উপপরিচালক রায়হানুর আশরাফ এবং
নাজিরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক সোয়াইব হোসেন মুন্সির নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালিত
হয়।রাত্র আনুমাকি ১টা পর্যন্ত উদ্ধার
অভিযান পরিচালনা করে পরবর্তীতে ২০ অক্টোবর সকাল ৯:০০ টা থেকে পুনরায় উদ্ধার অভিযান
শুরু হয়। এই সংবাদ লেখা পর্যন্ত এখনও নিখোঁজ মা রিনা বেপারী (৩৫) কে উদ্ধার করা যায়নি।
নাজিরপুরে পূজা দেখে ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাইয়ে ট্রলার ডুবি: শিশুর লাশ উদ্ধার, মা এখনো নিখোঁজ
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
মিয়ানমার থেকে ইয়াবা প্রবেশের সময় পালংখালীতে আটক ৩, হোয়াইক্যংয়ে আটক ১
October 20, 2026
শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন, চেয়ারম্যান ছামেদুল ইসলাম
October 20, 2026
কালীগঙ্গা নদীতে ট্রলারডুবি, মেয়ের লাশ উদ্ধার, মা নিখোঁজ
October 20, 2026
দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ
October 20, 2026
আহত সেনাকে ড্রোন দিয়ে উদ্ধার করল ইউক্রেন
October 20, 2026
‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ব’
October 20, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
October 20, 2026
যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক ঘাঁটি কিংবা পেট্রোকেমিক্যাল কেন্দ্রগুলোতে পুনরায় হামলা

নাজিরপুরে পূজা দেখে ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাইয়ে ট্রলার ডুবি: শিশুর লাশ উদ্ধার, মা এখনো নিখোঁজ
October 20, 2026
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা

সিংড়া স্মার্ট প্রেসক্লাবে বই উপহার দিলেন সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
October 20, 2026
শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা সংগঠন সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে

মিয়ানমার থেকে ইয়াবা প্রবেশের সময় পালংখালীতে আটক ৩, হোয়াইক্যংয়ে আটক ১
October 20, 2026
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট ও উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় পৃথক

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন, চেয়ারম্যান ছামেদুল ইসলাম
October 20, 2026
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ কে সামনে