সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের ১৭টা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম।
সোমবার বিকল চারটা হইতে রাত বারোটা পর্যন্ত তিনি গোয়ালপাড়া, মাছুয়াপাড়া, পালপাড়া, বুড়া বন্দর, গুচ্ছগ্রাম মধ্য সুলতানপুর, চক্কবীর পালপড়া, মহেশপুর, কুৃমারপুর পাশাপাশি তিনটি পূজা মণ্ডপ সহ মোট ১৭টা পূজামণ্ডপ পরিদর্শন করেন।
উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন, এবং তাদের খোঁজখবর নেন। পূজা নির্বিঘ্ন করতে আলোকসজ্জা, নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।এ সময় চেয়ারম্যান ছামেদুল ইসলাম বলেন, ৭নং শিবনগর ইউনিয়ন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হিন্দু-মুসলমান আমরা ভাই ভাই। অতীতের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে। কোনো অপশক্তি যেন এই সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্য আমরা সজাগ রয়েছি।
আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যেন সবাই উৎসব পালন করতে পারে, সে জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।তিনি আরও জানান, পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।
পরিদর্শনকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে ছিল



