1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা

নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেরে হাত ভেঙ্গে দিলেন বিএনপি নেতাকর্মীরা

মোঃ নয়ন ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকে হাত ভেঙ্গে  দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে। রোববার সন্ধায় উপজেলার জোনাইল বাজারে এই ঘটনা ঘটে। এর আগেও তিনি উক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ছিলেন।
ভুক্তভোগী সাংবাদিকের নাম জাহাঙ্গীর আলম (৩৯)। তিনি দৈনিক খবরপত্র পত্রিকার বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে  সংবাদ প্রকাশ করায় একটি প্রভাবশালী চক্র ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আমাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জোনাইল বাজারের স্থানীয় বিএনপির নেতা আনিছ আলী মোল্লা ও সামাদ আলী মোল্লাসহ আরো অজ্ঞাতনামা সাত থেকে দশজন ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। তাকে  মারধর করায় তার বাম হাত ভেঙ্গে যায়। স্থানীয়রা উদ্ধার করে স্হানীয়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী বলেন, জাহাঙ্গীর আলম নামের এক রুগীকে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ভেঙ্গে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাহাঙ্গীর আলম আরো বলেন, আমাকে মেরে আহত করার পরেও হামলাকারীরা আমার ও আমার  পরিবারকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আনিছ আলী মোল্লা বলেন, তার সাথে সামান্য কথাকাটি হয়েছে। মারপিটের কোন ঘটনা ঘটেনি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা  হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com