1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

নাটোরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার নুরপুর মালঞ্চি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফজিলা খাতুন (৩৫) ওই এলাকার ইউসুর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বাড়িতে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খান তিনি। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে রামেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া মডেল থানার অফিয়ার ইনার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com