1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

নাটোরে মাদকবিরোধী অভিযান

‎মোঃ নয়ন ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নাটোরে গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করেছে নাটোর সদর থানা পুলিশ।রবিবার “২৩ নভেম্বর ” নাটোর সদর থানার  এসআই(নিঃ)/অপু কুমার ঘোষ ও এসআই(নিঃ)/মোঃ নূরে আলম সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। মাদকবিরোধী এ অভিযানে, নাটোর থানাধীন ৪নং লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়নের খামারপাড়া গ্রামের জণৈক আব্দুল  মালেক (৬০), পিতা-মৃত আঃ খালেক এর চাষকৃত পটলের ক্ষেত হতে রোপনকৃত একটি কাঁচা গাঁজা গাছ উদ্ধার করা হয়। উক্ত গাঁজা গাছের ওজন ১১ কেজি ৫০০ গ্রাম। গাঁজা গাছের মালিক আঃ মালেককে  (৬০) গ্রেফতার করা হয়। মামলা রুজু প্রক্রিয়াধীন। নাটোর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় বলেন,  মাদকের বিরুদ্ধে নাটোর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কার্যক্রম পরিচালনা করছে। মাদকের সাথে জড়িতদের সতর্ক করে বলেন,এই ধরনের  অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com