ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত নাটোরের প্রার্থী হয়েছেন আন্না মিনজ।মনোনয়ন পাওয়ায় তাকে নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন । বিএনপির সন্মানিত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সন্মানিত মহাসচিব ও স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, মহান জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আন্না মিনজকে মনোনয়ন দিয়েছেন। তাঁদের এই সুদূরপ্রসারী চিন্তা, নেতৃত্ব ও তার উপর আস্থার জন্য বিএনপি পরিবার ও খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আন্না মিনজ “খ্রিস্টান ও নৃগোষ্ঠি জাতিসত্তা” -উভয় সম্প্রদায়ের সুপরিচিত, সুযোগ্য ও গর্বিত প্রতিনিধি বলে স্থানীয়রা জানান। আন্না ব্যক্তি ও পারিবারিক জীবনে এবং কর্ম জীবনে একজন দক্ষ নেতৃত্ব ও সফল ব্যক্তিত্ব বলেও জানা যায়। তিনি যেন সুবিধাবঞ্চিত জনগণ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের উন্নয়নে সফলভাবে ভূমিকা রাখতে পারেন সেজন্য দোয়া প্রত্যাশা করেছেন।