1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জ -৩ ( সোনারগাঁও) আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মাহবুবুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে
প্রয়োজনীয় সংস্কার সাধন করে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে : মুহাম্মদ আবদুর রব
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব বলেছেন, প্রয়োজনীয় সংস্কার সাধন করে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। আমরা বাংলাদেশে আর নতুন কোনো ফ্যাসিবাদী শাসন দেখতে চাই না। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার না হলে অতীতে যেভাবে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে সেই পথে ফ্যাসিবাদী শাসন ফিরে আসার সম্ভাবনা থেকে যায়।
তিনি আজ ২২ আগস্ট জুমাবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ -৩ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ -৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়া।
কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য দেওয়ান খোরশেদ আলম, মাওলানা আশরাফুল ইসলাম, নারায়ণগঞ্জ -২ ( আড়াইহাজার) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ -১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুর রব বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠনের নাম। গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী তার কর্মসূচি পরিচালনা করে। বাকশালি ও ফ্যাসিবাদী আমলের দুইটি বিতর্কিত নির্বাচন ব্যতীত প্রতিটি নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করেছে। অতীতের সবগুলো সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। জামায়াতে ইসলামী অতীতে কেয়ারটেকার সরকারের দাবী করেছিল, তখন কোনো কোনো রাজনৈতিক দল বলেছিলো কেয়ারটেকার সরকার তারা বোঝে না। কেয়ার টেকার সরকারের প্রয়োজনীয়তা বুঝতে তাদের অনেক সময় লেগেছিল। এখন আবার কেউ কেউ বলছেন, পি আর বুঝেন না। এটাও তারা বুঝবেন তবে তারা সময় ক্ষেপন করে তারপর বুঝবেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল জব্বার বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গিয়ে নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হাসিনার ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, আগামী নির্বাচনে জনগণ সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান নির্বাচনী দায়িত্বশীলদের আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়ে জামায়াতের আহ্বান পৌঁছে দিতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com