নেত্রকোণার কেন্দুয়ার ঐতিহ্যবাহী কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আওয়াল মন্ডল আর নেই ।
রবিবার (২১ জুন) দিবাগত ভোর রাতে (২২জুন সকালে) ভারতের চেন্নাইয়ের সিএমসি ভেলোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি দেন ।
মরহুম আব্দুল আওয়াল মন্ডল উপজেলার ৮নং বলাইশিমুল ইউনিয়নের রাজাইল গ্রামের বাসিন্দা ছিলেন । দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বেশ কিছুদিন যাবত ভারতে চিকিৎসাধীন ছিলেন ।
জানা গেছে, মৃ*তদেহ দেশে বা বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান । তাঁর মৃ*ত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর ছোট ছেলে আবু আশরাফ মন্ডল (বাবার সাথে থাকা) ফেইসবুক পোস্টে আক্ষেপ করে উল্লেখ করেন, “বাবা দিবসের দিনেই আল্লাহ বাবাকে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা যদি কোনো রকম কারো মনে আঘাত দিয়ে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে মাপ করে দিবেন। সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন তিনি যেন বেহেশতবাসী হন।সিএমসি ভেলোর, চেন্নাই।”