নওগাঁর পত্নীতলা উপজেলা সদর ৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে নজিপুর পৌরসভা এলাকার নওগাঁ রোড সংলগ্ন পুইয়া মোড়ে অবস্থিত মেসার্স তৈয়ব এন্টারপ্রাইজ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
AC Land Patnitala জানান, ‘নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’ তিনি আরও জানান, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’