1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি না করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

মোঃ শহীদুল ইসলাম 
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে তারাগঞ্জ সদর হাট-বাজারে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযানে দেখা যায়, কয়েকটি দোকানে ১৩ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার ১,৩৮০ থেকে ১,৪০০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল, যেখানে সরকার নির্ধারিত মূল্য ১,২৫৩ টাকা। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অনন্যা ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং অনুপ ট্রেডার্সকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থায় আদায় করা হয়।
দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com