1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

জসীমউদ্দীন ইতি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ৫ মণ (দেড় হাজার পিস) পিরানহা মাছ জব্দ করেছে পুলিশ।রোববার (২৫ মে) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট থেকে এসব মাছ উদ্ধার করা হয় বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।

পুলিশ জানায়, বাংলাদেশে পিরানহা মাছ নিষিদ্ধ করেছে সরকার। তারপরও ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে গোপনে কিছু ব্যবসায়ী এসব মাছ বিক্রি করে আসছে। এমন সংবাদে রোববার রাতে ওই হাটে অভিযান চালিয়ে আড়তদার রুমনের গোডাউন থেকে দেড় হাজার পিরানহা মাছ জব্দ
করে পুলিশ।

পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে পিরানহা মাছগুলো মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়।এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ক্ষতিকর পিরানহা মাছ ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com