1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

মোঃমিনারুল ইসলাম (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
আগামী ২৪ এপ্রিল ২০২৬ ইং রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনায় ঐতিহ্যবাহী মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ( রেজিস্ট্রেশন নং – ১৩৮/৯৪ ) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ।
নির্বাচনে ৪৭২ জনের ভোট প্রদানের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হবে।
সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন কমিশন ও সমিতির নেতৃবৃন্দ।
সরেজমিনে  ভোটারদের সাথে কথা বলে জানা যায় আগামী নির্বাচনকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
প্রতিদ্বন্দ্বীদের মাঝে কে হারে ও কে জিতবে তা নিয়ে এক গুঞ্জন শোনা যাচ্ছে।
নেতৃত্বে সম্ভাব্য প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে  প্রচার প্রচারণায় ও কর্মী সমর্থকদের ঘিরে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন , সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. খায়রুল ইসলাম , সহ-সভাপতি পদে মোরগ প্রতীকে দুলু মিয়া, সাধারণ সম্পাদক পদে
হারিকেন প্রতীকে মোঃএনামুল হক এনাম , সদস্য পদে বালতি প্রতীকে মো. রফিকুল ইসলাম , বাল্ব প্রতীকে মোঃ মুমিন মিয়া, ফুটবল প্রতীকে মোঃ মানিক মিয়া । জেলা শহরের পাইকারি ও খুচরা পণ্য বিক্রয়য়ের একমাত্র কাঁচা বাজার নেত্রকোনা মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ কেনাবেচার সেবার মাধ্যমে ইতিমধ্যেই ঐতিহ্যবাহী মেছুয়া বাজার হিসেবে নেত্রকোনাবাসীর মাঝে সুনাম ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ।
পরিশেষে আগামী ২৪শে এপ্রিল মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যাবসায়ী ও সমবায় সমিতির নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে বিজ্ঞ মহলের দাবী করছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com