1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা

নেত্রকোনায় মাদকের কুফল সম্পর্কে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম  
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে এই খেলার আয়োজন করে নেত্রকোনা জেলা প্রশাসন ও নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট । ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. জাফর উল্ল্যাহ্ কাজলের সভাপতিত্বে ও নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাদিস আল আমিনের ধারাভাষ্যে ভলিবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নেত্রকোনা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান । বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম , জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম , নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক , জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার প্রমুখ । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন , সাংবাদিক ভজন দাস , সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম , কবি ও সাংবাদিক সৈয়দ সময় , সাংবাদিক এ, বি, চৌধুরী নাদিম , ক্রীড়া কর্মী সৈয়দ কামরুল হুদা ভুট্টো , সংগঠক শাহনুর কবির মুন্না মাস্টার । এ ছাড়া মাদকাসক্ত নিরাময় কর্মী কামাল হোসেন , মাহবুব আলম ও মামুন । মাদক কে না বলুন এবং খেলাধূলায় মনোনিবেশ করতে অভিভাবক ও সকলকে আহ্বান জানান অতিথিবৃন্দ । দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে দ্বিতীয় দিন ব্যাটমিন্টন টুর্নামেন্ট হবে । ভলিবল টুর্নামেন্ট অংশগ্রহণ করে নেত্রকোনা ফায়ার সার্ভিস ভলিবল টিম , মদন ভলিবল টিম, পাছাট ভলিবল টিম ও আটপাড়ার তেলিগাতী লিপটন ভলিবল একাডেমি । টুর্নামেন্টে শিক্ষার্থী ও দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্য করার মত ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com