1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক

মোঃ মিনারুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
নেত্রকোনা মডেল থানা পুলিশের অভিযানে গতকাল ২৬এপ্রিল ২০২৬ ইং রোজ রবিবার গভীর রাতে ৯৪০ পিছ ইয়াবা, দুইটি ল্যাপটপ,১২ টি মোবাইল ফোন এবং নগদ ৪৬ হাজার টাকা সহ তিন নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন টুম্পা আক্তার(২৫),রেজিয়া (৪০),সোনিয়া আক্তার(২৫)।তারা প্রত্যেকেই নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর লেভেল ক্রসিং এলাকার একই পরিবারের সদস্য।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআল মামুন সরকার ২৭ এপ্রিল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) স্বজল কুমার সরকারের তত্ত্বাবধানে, এস আই মোশাররফ ও তৌফিকের নেতৃত্বে একটি চৌকস টিম রবিবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লেখিত মাদক ও সরঞ্জামাদি সহ তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com