1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয় মসজিদ আল্লাহর ঘর, সেখানে রাজনীতি বন্ধ করতে হবে: সংসদে রেজা আহাম্মেদ এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতকর্মীদের জরুরি নির্দেশ

নেত্রকোনা কেন্দুয়ায় বিক্ষোভের ২৪ ঘণ্টা না পেরুতেই নতুন ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের যোগদান

শামীম আহমেদ 
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
কেন্দুয়া থানার ওসির প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের ২৪ ঘণ্টা না পেরুতেই নেত্রকোনার কেন্দুয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ তরিকুল ইসলাম।
এর আগে, কেন্দুয়া থানার তৎকালীন ওসির প্রত্যাহার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি নেতাদের অভিযোগ ছিল, প্রশাসনের একটি অংশের ইঙ্গিত এবং পুলিশকে নিয়মিত মাসিক চাঁদা প্রদানের মাধ্যমে এলাকায় মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে।
শনিবার (২০ জুন) বিকেলে সান্দিকোনা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে তৎকালীন ওসির প্রত্যাহার, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এদিকে, বিক্ষোভ কর্মসূচির ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই কেন্দুয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ তরিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর যোগদানের বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
তবে নতুন ওসির এই পদায়ন বিক্ষোভ কর্মসূচির দাবির প্রেক্ষিতে নাকি প্রশাসনিক নিয়মিত বদলির অংশ হিসেবে হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com