1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এমপি কাজলের সাথে শুভেচ্ছা বিনিময় ভোলার – লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল

নোংরা পরিবেশে দই-মিষ্টি তৈরি

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

অপরিষ্কার ও নোংরা পরিবেশে দই-মিষ্টি তৈরি করায় বগুড়ায় স্বরপাতা দই ঘর এবং রিংকী সুইটস’কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার জেলার শেরপুর উপজেলায় এক অভিযানে ওই দুই প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম। এসময় ১৫ কেজি পঁচা, গন্ধযুক্ত ও ফাঙ্গাসযুক্ত মাওয়া, দুগ্ধজাত পণ্যের সাথে রাখা কাঁচা মাছ জব্দ ও ধ্বংস করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, বুধবার সকাল থেকে জেলার শেরপুর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় অপরিষ্কার অবস্থায় স্বরপাতা দই ঘর এবং রিংকী সুইটস নামে ওই দুই প্রতিষ্ঠান দই-মিষ্টি তৈরি করছেন। তখন এসকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী তাদেরকে ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়াএবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। এসময় ওই দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এসব নির্দেশনা আগামী ১ মাসের মধ্যে প্রতিপালন করবে মর্মে মুচলেকা প্রদান করেন।
এসময় অভিযানকালে জেলার নিরাপদ খাদ্য অফিসার রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা ও তাহমিনা আক্তারসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।অভিযানে র‍্যাবের একটি চৌকস টিম সহযোগিতা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com