1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সেই বিচারপতি মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি হরমুজে সাবমেরিন ইন্টারনেট ক্যাবল নিয়ে সতর্ক বার্তা ইরানের মার্কিন নৌবাহিনীর সচিব বরখাস্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ নলডাঙ্গায় নশরৎপুরে অগ্নিকাণ্ডে ভূমিভূত বসতবাড়ি দিশেহারা কৃষক পরিবার লোডশেডিংয়ে বিপর্যস্ত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স, অচল জেনারেটরে চরম ভোগান্তি—পরিদর্শনে প্রতিনিধি দল পটুয়াখালীতে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ করতে জেলা প্রশান এর মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে প্রেমের টানে ধর্মান্তর: চাঁদপুরে চাঞ্চল্য নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে ৪ খুনের রহস্য উদঘাটন: সম্পত্তির লোভে ভাগনে-ভগ্নিপতির নৃশংস পরিকল্পনায় খুন নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে ৪ খুনের রহস্য উদঘাটন: সম্পত্তির লোভে ভাগনে-ভগ্নিপতির নৃশংস পরিকল্পনায় খুন

নোয়াখালীতে নৌকার মাঝি হলেন যারা

জাবের বিন আবদুল্লাহ, সদর উপজেলা সংবাদদাতা, নোয়াখালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪২৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি আসনে নৌকার মাঝিদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নোয়াখালীর ৬টি আসনসহ ৩০০ আসনে চূড়ান্ত নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য ৩৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

জেলার ছয়টি আসনে নৌকার মাঝি হলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে  আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।

মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, যে প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন, আমি প্রধানমন্ত্রীর সে প্রত্যাশা পূরণে কাজ করে যাব ইনশাআল্লাহ। এই আসনের জনগণ আমাকে আগের চাইতেও বেশি ভালোবাসে বলে আমি বিশ্বাস করি। তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতেও আমি কার্পণ্য করব না।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম বলেন, আমার পাওয়ার কিছু নেই। আমি জনগণকে দিতে এসেছি। আমার এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন করেছি। উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন জনপদ নেই। আমি নৌকা পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জনগণের জন্য আরও অনেক কিছু করতে চাই।

মনোনয়ন পেয়ে আনন্দিত নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ। তিনি বলেন, আমি দীর্ঘদিন সংসদ সদস্য থেকে মানুষের পাশে  ছিলাম। বিএনপির ঘাঁটি থেকে নোয়াখালীর বেগমগঞ্জকে আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে বানিয়েছি। শিল্প কারখানায় আজ সমৃদ্ধ নোয়াখালীর বেগমগঞ্জ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করছি। এবারও নৌকার মাঝি হয়ে বেগমগঞ্জবাসীর অবশিষ্ট কাজগুলো করব।

শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি আমার আস্থা ছিল। তিনি হলেন আমাদের সবার আস্থার ঠিকানা। আমরা নোয়াখালী-৪ এর মানুষ বঙ্গবন্ধুর কন্যাকে নৌকা জয়যুক্ত করে দেশের উন্নয়নের অংশীদার হব।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা বলেন, মন্ত্রী মহোদয় আমাদের নোয়াখালীর গর্ব। তিনি এ আসনে ব্যাপক উন্নয়ন করছেন। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আবারও মনোনয়ন দিয়েছেন। আমরা মন্ত্রী মহোদয়কে ভোট দিয়ে আবারও নির্বাচিত করব।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে মনোনয়ন পাওয়া সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোহাম্মদ আলী বলেন, আমি হাতিয়ার সঙ্গে সবসময় ছিলাম। এই দ্বীপের মানুষের পাশে আমৃত্যু থাকতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন তাই আমি অনেক কৃতজ্ঞ। শান্তির জনপদ হাতিয়ায় নৌকাকে জয়যুক্ত করে বঙ্গবন্ধুকন্যার হাতকে শক্তিশালী করতে চাই।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল বলেন, যারা নৌকার মাঝি হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা প্রধানমন্ত্রীর নৌকাকে জয়যুক্ত করতে কাজ করব। আমরা জেলা আওয়ামী লীগ সবাইকে স্বাগত জানাচ্ছি।

প্রসঙ্গত, আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com