1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

নোয়াখালীতে ৬টি আসনে মনোনয়ন পত্র জমা পড়েছে ৫৫টি

জাবের বিন আবদুল্লাহ, সদর উপজেলা সংবাদদাতা, নোয়াখালী
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে
নোয়াখালীতে ৬টি আসনে মনোনয়ন পত্র জমা পড়েছে ৫৫টি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী ৬টি আসনের বর্তমান ৫ জন সংসদ সদস্য সহ এবং নৌকা মার্কার মনোনীত প্রার্থী ৬জন সহ ৫৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার শেষ দিন সন্ধায়, নয়টি উপজেলা ছয়টি আসনের অনলাইন অপলাইনে সর্বমোট ৫৫টি মনোনয়ন জমা পড়েছে বিষয়টি নিশ্চিত করেন রিটানিং অফিসার ও জেলা প্রসাশক দেওয়ান মাহবুব রহমান।

 

জেলা হেভীওয়েট আসনে পরিচিত নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর পক্ষে, মনোনয়ন জমা দেন তার ছোট ভাই আবদুল কাদের মির্জা, উপজেলা চেয়ারম্যান সাহাবউদ্দিন সহ নেতৃবৃন্দ। নোয়াখালী-৪ (সদর-সূর্বণচর) আসনে বর্তমান এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মামুনুর রশীদ কিরন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মোরশের আলম, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে এইচ এম ইবরাহীম ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে সাবেক এমপি মোহাম্মদ আলী সহ ৫৫ জন জমা দিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী নোয়াখালী-৪ সদর আসনে এডভোকেট শিহাব উদিন শাহীন, নোয়াখালী -৩ বেগমগঞ্জ আসনে জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ, এছাড়া জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ডা এ বি এম জাফর উল্যাহ, নোয়াখালী -২ আসনে আতাউর রহমান ভূঁইয়া মানিক, লায়ন জাহাঙ্গীর আলম মানিক, নোয়াখালী -১ আসনে প্রধানমন্ত্রী ব্যাক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম উলেখযোগ্য প্রার্থী হিসেবে জেলা – উপজেলা নির্বাচন অফিসে বিকাল পাঁচটা পযর্ন্ত এ মনোনয়ন পত্র জমা প্রদান করেন। এ সময় জেলা- উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com