1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন এর জানাজার নামাজ সম্পন্ন নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্যপুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘‘প্রতিহিংসা নয়, ইনসাফ’’ বিজয় ভাষণে শান্তির বার্তা জনাব তারেক রহমানের। ধামইরহাটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফুলের শুভেচ্ছা দিলো বিজয়ী এমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” ফরিদপুরে চারটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে ১৯ জনের জামানত বাজেয়াপ্ত বগুড়া গাবতলীতে‌ ট্রাক ব্যবসায়ী সাইফুলের গলাকাটা লাশ উদ্ধার প্রোয় ৩০ বছর পর সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন নবনির্বাচিত এমপি ডক্টর. ফরিদুল ইসলামের কাছে অলিউর রহমানের খোলা চিঠি‎ নওগাঁ জেলা নিয়ামতপুর থানা বৃটিশ আমলের তৈরি নওগাঁ কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন করে পিতার আত্মসমর্পণ

পঞ্চগড়ে সাংবাদিক হরিশ্চন্দ্র রায়কে ঘিরে সনাতনীদের প্রত্যাশা

লক্ষ্মণ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলায় সাংবাদিক হরিশ্চন্দ্র রায় এক পরিচিত ও শ্রদ্ধেয় নাম। দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে তিনি জেলার গণমাধ্যম অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছেন। শিক্ষাজীবনে তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

বর্তমানে তিনি জাতীয় দৈনিক “দৈনিক অর্থনীতি” ও “দ্য অবজারভার” পত্রিকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি সনাতনী সমাজের বিভিন্ন কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ফলে সামাজিক ও ধর্মীয় নানা দায়িত্ব নিয়মিতভাবেই তার উপর ন্যস্ত হয়।

হরিশ্চন্দ্র রায় দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ ও পঞ্চগড় জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, পঞ্চগড় জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, পঞ্চগড় জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক, দেবীগঞ্জ শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের সাধারণ সম্পাদক এবং দেবীগঞ্জ শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে এসব সংগঠন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, তখন সনাতনীদের ভোট কোন দিকে যাবে—এ নিয়ে শুরু হয় নানা আলোচনা। এমন প্রেক্ষাপটে হরিশ্চন্দ্র রায় সরাসরি প্রচারনার পাশাপাশি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি নির্দেশনামূলক পোস্ট দেন, যেখানে তিনি সনাতনী সম্প্রদায়ের ভোটারদের পঞ্চগড় ২ এর ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদকে সমর্থন ও ভোট প্রদানের আহ্বান জানান।

পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরে দু’টি অনলাইন পত্রিকা “দেশ বুলেটিন” ও “মর্নিং পোস্ট”-এও প্রকাশিত হয়। ফলে বিষয়টি শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সারা দেশেই আলোচনার সৃষ্টি করে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় প্রায় ৪৫ হাজার ভোট বেশি পেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে জয় লাভ করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের কাছে দেবীগঞ্জ ও বোদা উপজেলার সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে একটি প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। তারা চান, সাংবাদিক হরিশ্চন্দ্র রায়কে ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ দেওয়া হোক। তাদের মতে, এতে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়ে অনেক পোস্ট দেখা যায় তাছাড়াও এ প্রত্যাশার কথা প্রকাশ করেছেন সাকোয়া ডিগ্রি কলেজের প্রভাষক অবিনাশ চন্দ্র রায় এবং গাজোকাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দেবীগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবীন চন্দ্র রায়। তারা মনে করেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং দায়িত্বশীল নেতৃত্বের কারণে হরিশ্চন্দ্র রায় এ পদে যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।

এখন দেখার বিষয়, নবনির্বাচিত সংসদ সদস্য এ বিষয়ে কী সিদ্ধান্ত নেন। তবে স্থানীয় সনাতনী সমাজের একটি বড় প্রত্যাশা—সাংবাদিক হরিশ্চন্দ্র রায়ের মতো অভিজ্ঞ ও সমাজসেবামূলক ব্যক্তিত্বকে দায়িত্বে আনা হলে তা হবে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ।A

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com