1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

পটুয়াখালীতে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ করতে জেলা প্রশান এর মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে

মোঃ আবদুর রহিম মেহেদী, পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে
সরকারের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ এবং শপিংমল, মার্কেট ও বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭:০০ ঘটিকার পর বন্ধ রাখার নির্দেশ বাস্তবায়নে জেলা প্রশাসন, পটুয়াখালীর মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই প্রেক্ষিতে, ২২.০৪.২০২৬ তারিখে পটুয়াখালী শহরের পায়রা, রূপালী, সরকার ও এস.এস. ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ চেইন ও বিতরণ কার্যক্রম তদারকি করা হয়। তদারকির অংশ হিসেবে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনসমূহে ডিপো হতে গৃহীত তেলের রেজিস্টার, বিক্রয় সংক্রান্ত তথ্য এবং মজুদ (স্টক) রেজিস্টার যাচাই করা হয়। একইসঙ্গে সরকার নির্ধারিত বিধি-বিধান অনুসরণপূর্বক জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর উপজেলার পুরাতন বাজার এলাকায় সন্ধ্যা ৭:০০ ঘটিকার পর সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দোকান মালিকদের সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে দোকানসমূহ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হয়।
কৃষিজমির উর্বর উপরের স্তর (টপ সয়েল) কেটে পরিবেশ ও কৃষির ক্ষতি সাধনের অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনায় কলাপাড়া উপজেলার নাচনাপাড়া এলাকায় তিনটি ইটভাটা- মেসার্স ভাই ভাই ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস এবং মেসার্স দেশ ব্রিকস- এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, ড্রাম চিমনি ব্যবহার এবং অনুমতিবিহীনভাবে টপ সয়েল সংগ্রহের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বন বিভাগের সহকারী বন সংরক্ষকের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত ইটভাটাগুলোর বিরুদ্ধে সর্বমোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। একইসঙ্গে কাঁচা ও প্রস্তুতকৃত ইট, ড্রাম চিমনি এবং ভাটার চুল্লি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
একই দিনে, এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন না করে অর্থ আত্মসাৎ, অনুমোদনবিহীনভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা, অতিরিক্ত ফি আদায় এবং অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অভিযোগের প্রেক্ষিতে কলাপাড়া পৌর শহরের গার্লস স্কুল সংলগ্ন অনির্বাণ মডেল স্কুলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উল্লিখিত অনিয়মসমূহের সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব কাউছার হামিদ কর্তৃক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com