1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

পটুয়াখালীর কলাপাড়ায় অজু করতে গিয়ে পানিতে ডুবে প্রান গেল কিশোরীর

মোঃ শাকিল খান
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় ফজরের নামাজের জন্য পুকুরে অজু করতে গিয়ে পানিতে ডুবে মোসা: হাফসা বেগম (১৮) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারী) উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে এমন ঘটনা ঘটেছে। নিহতের পিতা মো:হাফেজ মাতুব্বর জানান,তার মেয়ে শিশুকাল থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিলো।
আজ ভোর ছয়টায় বসতঘরের সামনের পুকুরে অযু করতে গেলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে তার মা মিনারা বেগম অযু করতে গিয়ে মেয়েকে পানিতে অর্ধডুবন্ত অবস্থা দেখতে পায়। এরপর ডাকচিৎকার দিলে স্থানীরা এসে কিশোরীর মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com