1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

পটুয়াখালী পৌরসভার সম্পত্তি বরাদ্দে উন্মুক্ত লটারি

মোঃ জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী পৌরসভার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়বর্ধক স্থাপনা ও বাণিজ্যিক সম্পত্তি বিধিমোতাবেক বরাদ্দ ও ইজারা প্রদানের লক্ষ্যে আবেদনকারীদের উপস্থিতিতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমান সুযোগ নিশ্চিত করতে পৌর প্রশাসনের এ ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
মঙ্গলবার (৫ মে) পটুয়াখালী পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ লটারিতে পৌরসভা আওতাধীন কিচেন মার্কেটের দোকানসমূহ, পৌর লেক সংলগ্ন রেস্টুরেন্ট-কাম-কমিউনিটি সেন্টার, জৈব সার কারখানাসহ একাধিক স্থাপনা বরাদ্দ/ইজারার জন্য জমাকৃত আবেদনসমূহ যাচাই শেষে প্রকাশ্য ড্রয়ের মাধ্যমে নির্বাচিত করা হয়।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক (উপসচিব) জনাব জুয়েল রানা, পৌরসভার সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ, তদারকি কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অংশগ্রহণকারী আবেদনকারীরা।
পৌর প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার আয়বর্ধক খাতসমূহকে নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার আওতায় এনে রাজস্ব আয় বৃদ্ধি এবং জনসেবামুখী সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এই উন্মুক্ত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। এর মাধ্যমে অনিয়ম, পক্ষপাতিত্ব ও গোপনীয়তার অভিযোগ থেকে বেরিয়ে এসে সকল আবেদনকারীকে সমান প্রতিযোগিতার সুযোগ দেওয়া হয়েছে।
উপস্থিত আবেদনকারীদের সামনেই নামের স্লিপ প্রদর্শন, যাচাই এবং পর্যায়ক্রমে লটারির মাধ্যমে নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
সভাপতির বক্তব্যে পৌরসভার প্রশাসক জুয়েল রানা বলেন,
“পৌরসভার সম্পদ জনগণের সম্পদ। এসব সম্পত্তি বরাদ্দ বা ইজারা প্রদানে কোনো ধরনের অনিয়ম বা বিশেষ সুবিধার সুযোগ রাখা হবে না। শতভাগ স্বচ্ছতা বজায় রেখেই যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হচ্ছে। এতে যেমন পৌরসভার রাজস্ব বাড়বে, তেমনি নাগরিক সেবাও সম্প্রসারিত হবে।”
তিনি আরও বলেন, পৌরসভার বাণিজ্যিক সম্পদগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় ব্যবসা সম্প্রসারণ এবং নগর অর্থনীতিতে গতি সঞ্চার হবে। তাই ভবিষ্যতেও উন্মুক্ত দরপত্র, প্রকাশ্য লটারি ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণের মাধ্যমে সব বরাদ্দ কার্যক্রম পরিচালনা করা হবে।
পৌরসভার সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত বরাদ্দপ্রাপ্তদের দ্রুত চূড়ান্ত অনুমোদন দিয়ে চুক্তি সম্পাদনের মাধ্যমে কার্যক্রম চালুর সুযোগ দেওয়া হবে। বিশেষ করে পৌর লেকের রেস্টুরেন্ট-কাম-কমিউনিটি সেন্টার চালু হলে বিনোদন ও সামাজিক অনুষ্ঠান ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া জৈব সার কারখানার কার্যক্রম সক্রিয় হলে পৌর বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি পরিবেশবান্ধব সার উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া জৈব সার কারখানার কার্যক্রম সক্রিয় হলে পৌর বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি পরিবেশবান্ধব সার উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com