আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
১১৩পটুয়াখালী-৪ (কলাপাড়া – রাঙ্গাবালী -মহিপুর ও কুয়াকাটা ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশে হাতপাখা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি সাবেক এম,পি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোস্তাফিজুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায়
পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন
কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, মাওলানা নাঈমুল ইসলাম নাঈম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব হেদায়েতুল্লাহ জিহাদী, জেলা সভাপতি জননেতা হাওলাদার সেলিম, জেলা সাধারণ সম্পাদক, আঃ হাকিম, এ্যাড. বনি ইয়ামিন, জেলা দপ্তর সম্পাদক, জসিম মৃধাসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।