পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জালাল চৌকিদার নামের এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম ১১/১১/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ ১৪.০৫ ঘটিকায় পটুয়াখালী সদর থানাধীন মাদারবুনিয়া ইউনিয়নের পশ্চিম হেতালিয়া সাকিনস্থ সোহাগ সুপার শপের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আসামিকে হাতেনাতে আটক করা হয় এবং তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. জালাল চৌকিদার পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালি গ্রামের বাসিন্দা।
উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



