ফুলবাড়ীতে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণের উদ্বোধন

  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় রবি মৌসুমে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান এ কর্মসূচির উদ্বোধন করেন।
সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, অতিক্র কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা বিএনপি আহ্বায়ক শামসুজ্জামান হাসুসহ উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য, প্রতিটি কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের অধিক লাভবান করাই এ উদ্যোগের লক্ষ্য।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top