২ মার্চ ২০২৬, নওগাঁর পত্নীতলায় বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, নজিপুর পৌর শাখার আমির মোফাচ্ছেল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, মৌসুমী সুলতানা, সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মোকসেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুন্ডু, আমার বাংলাদেশ পার্টির সভাপতি অ্যাডভোকেট মতিবুল ইসলাম, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন এবং দি হাঙ্গার প্রজেক্টের মিপস প্রকল্পের এলাকা সমন্বয়ক এস এম শফিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. এনামুল হক(এম পি
৪৭ নওগাঁ -২) বলেন, জনগণ ভোটের মাধ্যমে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে বাস্তবায়নে তিনি সকলের সঙ্গে কাজ করবেন। শান্তি ও সম্প্রীতির বন্ধন জোরদার করে এলাকাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, কোনো অনিয়ম নিজে করবেন না এবং অন্যদেরও অনিয়ম ও দুর্নীতি থেকে বিরত থাকতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করেন এবং প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হলে তা স্মরণ করিয়ে দেওয়ার আহ্বান জানান।