1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল। চরম্বা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দ্দন মন্দিরে মহতী ধর্ম সম্মেলন মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবনিযুক্ত চিকিৎসক ডা. গোলাম রাব্বি প্রিন্সের যোগদান ‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাবসায়িকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদলের নেতার বিরুদ্ধে মালিকের টাকা ব্যাংকে জমা না দেয়ায় গ্রেপ্তার-১: উদ্ধার ২১ লাখ টাকা বগুড়ায় পাবলিক জেনারেল হাসপাতালে ভূল চিকিৎসায় শিশু ইয়াহিযার মৃত্যু কুড়িগ্রামে যে ব্রীজে নজর নেই প্রশাসনের, ভোগান্তিতে এলাকার কয়েক হাজার মানুষ ঈদের পূর্বে বেসরকারী জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে স্মারকলিপি পত্নীতলায় ‘বিনা লাভের বাজারে’ উপচে পড়া ভিড়, নিত্যপণ্যে মিলছে বিশাল ছাড়

পত্নীতলায় ‘বিনা লাভের বাজারে’ উপচে পড়া ভিড়, নিত্যপণ্যে মিলছে বিশাল ছাড়

মোঃআফজাল হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
পবিত্র রমজান ও বর্তমান বাজার পরিস্থিতির ঊর্ধ্বগতির মুখে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নওগাঁর নজিপুরে চালু হয়েছে ‘বিনা লাভের বাজার’। বাংলাদেশ জামায়াতে ইসলামী নজিপুর পৌরসভা যুব বিভাগের এই মহতী উদ্যোগে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।
নজিপুর বাসস্ট্যান্ডের নওগাঁ রোডস্থ বিসমিল্লাহ হোটেলের বিপরীতে অবস্থিত এই অস্থায়ী বাজারে চাল, ডাল, তেল, চিনি ও ডিমসহ প্রায় সব ধরণের নিত্যপণ্য বাজারের তুলনায় অনেক সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে।
একনজরে ০৩/০৩/২০২৬ইং তারিখের বিকেলের বাজার দর:
ক্রেতাদের সুবিধার জন্য আজকের দিনের মূল্য তালিকা নিচে দেওয়া হলো:
পণ্যের নাম মূল্য / ছাড়
ডিম ৩০ টাকা (হালি), ২২৫ টাকা (কেস/৩০টি)
চিনি ৯৭ টাকা (কেজি)
ছোলা ৮০ ও ৮৫ টাকা (দুই প্রকার)
বেসন ৬৫ টাকা (কেজি)
মসুর ডাল ৮৫ টাকা (কেজি)
সয়াবিন তেল (বোতল) ১৯২ টাকা (লিটার)
লেবু ২০ ও ৩০ টাকা (হালি)
খোলা সেমাই ১৩০ টাকা (চিকন), ১৫০ টাকা (মোটা)
প্যাকেট সেমাই ১০% থেকে ৩০% পর্যন্ত ছাড়
নুডুলস ১০% থেকে ৪৫% পর্যন্ত ছাড়
খেজুরের বিশেষ সমাহার:
ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরের ক্ষেত্রেও রাখা হয়েছে বিশেষ ছাড়। মানভেদে খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে।
জাহিদী: ২৮০ টাকা
তিউনিসিয়া: ৩৭০ টাকা
বরই খেজুর: ৪০০ টাকা
দাবাস: ৪৮০ টাকা
মাবরুম: ৫১০ টাকা
আমবার: ৫৫০ টাকা
সফাবী: ৫৮০ টাকা
কালমি: ৮৯০ টাকা
আজওয়া: ৯৫০ টাকা।
মজার ব্যাপার লক্ষ্য করলাম যে তারা একই মূল্যে ১০ টাকা ৫ টাকার যে কোনো খেজুর বিক্রিয় করছেন। 
আয়োজকদের বক্তব্য:
যুব বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত মুনাফা বিহীনভাবে পণ্য মানুষের দ্বারে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বাজারে সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ইফতার সামগ্রী রাখতেই এই ‘বিনা লাভের বাজার’ পরিচালনা করা হচ্ছে।
আজ বিকেলে ৪৭ নওগাঁ-২ এর মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক উক্ত দোকান পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন। 
নজিপুর ও আশেপাশের এলাকার সাধারণ মানুষকে এই বাজার থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য সংগ্রহের আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com