1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

পথচারীকে বাঁচাতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারানোয় সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু

মোঃ আশরাফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বোদা উপজেলায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো বাস থেকে ছিটকে পড়ে সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে বোদা-পঞ্চগড় মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বোদা হাইওয়ে থানার পরিদর্শক মো. মামুন অর রশিদ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতগামী ‘শামীম গেটলট’ বাসটি একটি পথচারীকে বাঁচাতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসের সুপারভাইজার আমজাদ হোসেন (৩০) গাড়ি থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহত আমজাদ হোসেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিলনপুর এলাকার ছালাউদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com