1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা

পবিপ্রবিতে খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মোনাজাত

মুশতাক আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ, ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৫ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে শোকসভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক মো: জামাল হোসেন, জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
শোকসভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস।
শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com