1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

পাঁচবিবিতে অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ একজন আটক

মো. মাসুম রেজা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ মাহফুজার রহমান (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৌরসভার ধানসিঁড়ি আবাসিক এলাকায় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে এসব অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে। আটক মাহফুজার রহমান উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাবু হোসেনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবিতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে তথ্যের সত্যতা নিশ্চিত হলে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস-এর নির্দেশনায় দুটি বিশেষ টহল দল পৌরসভার লাঙ্গলহাটি মোড় থেকে প্রায় ১০০ গজ উত্তরে ধানসিঁড়ি আবাসিক এলাকার একটি গোডাউনে তল্লাশি পরিচালনা করে।
তল্লাশিকালে গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ একেএল-ওয়ান, জেনসি, লায়ন জুস, গাছন্তর, বাজি, কসপা, টাস, এমএল আগুন, কসমিকু, জিনিক জিনসিন, ফাইটন, আলভা স্পার্ক, ফুডস ম্যাংগে ড্রিংকস এবং প্রোকিউআর-৩ জিআর বিষ-১০ ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৩ লাখ ১ হাজার ৭শ টাকা।
এ বিষয়ে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com