জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। প্রযুক্তি মমতায় কল্যাণ, সমতায় আস্থা সমাজ সেবায় প্রতিপাদ্যে শনিবার সকাল ১১’টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত সভাকক্ষে আলোচনা সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, সহকারী সমাজ সেবা কর্মকর্তা দেব দুলাল পাহান, ইউনিয়ন সমাজ কর্মী মোঃ আমিনুল ইসলাম। এর আগে একটি র্যালী উপজেলা চত্তর প্রদক্ষিণ করে।