1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে ৩৫ ভরি স্বর্ন ও ৬ লক্ষাধিক টাকা ডাকাতি

কাজী রেজওয়ান হোসেন সান 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
জয়পুরহাট জেলার পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় স্বর্নের দোকানের তালা কেটে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে নিয়ে যায় ডাকাতরা।
৩ জানুয়ারী শনিবার ভোর ৪ টার সময় পাঁচবিবি বাজারের ষ্টেশন রোডস্থ মন্ডল জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাসযোগে ডাকাত দল দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় তারা বাজারের নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ফেলে এবং মাত্র ৪/৫ মিনিটের ব্যবধানে দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে সিন্দুকের তালা ভেঙে স্বর্ণ ও টাকা লুট করে।
মন্ডল জুয়েলার্সের মালিক নুর ইসলাম জানান, দোকানের সিন্দুকে রাখা ৩৫ ভরির বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লক্ষ টাকা সহ দোকানের প্রায় সব মূল্যবান জিনিস নিয়ে গেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com